টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিতটাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শনিবার (১৬ মে) মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে শহরে মিছিল ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধন চলাকালে বক্তারা ফারাক্কা লংমার্চের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং মওলানা ভাসানীর রাজনৈতিক ও জনস্বার্থমূলক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।এছাড়া আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এমএম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমুখ।