ঢাকার রাজপথেই হবে রাজনৈতিক ফয়সালা, দিল্লির দরবারে নয়: রাশেদ প্রধানজাতীয় গণতান্ত্রিক পার্টি (National Democratic Party (JAGPA))–এর সহ-সভাপতি ও মুখপাত্র Rashed Pradhan বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেশের জনগণই নির্ধারণ করবে, কোনো বিদেশি দরবারে নয়।শনিবার (১৬ মে) সকাল ১১টায় রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুব জাগপা আয়োজিত “ভেঙে দাও ভারতীয় আধিপত্যবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মজলুম জননেতা Maulana Abdul Hamid Khan Bhashani আমাদের শিখিয়েছেন কীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দেশের স্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলন গড়ে তুলতে হয়।রাশেদ প্রধান আরও বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত ছিল। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়া, সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, সাংস্কৃতিক আগ্রাসন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মতো অভিযোগ তুলে তিনি বলেন, এসব ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি দাবি করেন, বাংলাদেশ এখন আর “করদরাজ্য” নয়। যারা নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন বা বিদেশি প্রভাবকে সমর্থন করছেন, জনগণ তাদের প্রতিহত করবে।তিনি বলেন, “আমাদের রাজনীতির ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়।”আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। এতে আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এর এম জিয়াউল আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুব নেতা নাঈম আল ইসলাম, আবু নাসের প্রমুখ।