ঈদুল আজহায় সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ মে ২০২৬, বিকাল ৫:২২ সময়
ঈদুল আজহায় সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীআসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়।শুভেচ্ছা কার্ডে বলা হয়—“হীনতা, দীনতা, অহংকার ও স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।”প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সাংবাদিকরা। তারা বলেন, এ ধরনের বার্তা ঈদের আনন্দ ও সৌহার্দ্যকে আরও বেগবান করে।