রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ২০ মে ২০২৬, সকাল ৭:৫ সময়
রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভরাজধানীতে শিশু রামিশা হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাস ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ-এর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু রামিশাকে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে কর্মসূচিতে।সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্যও কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।