খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ময়মনসিংহে প্রধানমন্ত্রী
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ২৩ মে ২০২৬, সকাল ৫:৪ সময়
খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ময়মনসিংহে প্রধানমন্ত্রীময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নিতে আজ শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।এদিকে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।