টানা ৭ দিনের ছুটি শুরু, ১ জুন খুলবে সরকারি অফিস
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ মে ২০২৬, সকাল ৫:৪৫ সময়
টানা ৭ দিনের ছুটি শুরু, ১ জুন খুলবে সরকারি অফিসপবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩১ মে পর্যন্ত এই ছুটি উপভোগ করবেন। এরপর ১ জুন থেকে পুনরায় খুলবে সরকারি অফিস-আদালত।এর আগে সরকার ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়ানো হয়। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।এদিকে অতিরিক্ত ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা রাখা হয়। একইসঙ্গে ২৪ মে অফিস কার্যক্রম চালু ছিল।গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ২৪ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন