প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ৪ জুন ২০২৬, দুপুর ১২:২৭ সময়
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আগামী দিনে উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।সাক্ষাৎকালে দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সুশাসন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাতিসংঘ ও ইউএনডিপির অবদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, ইউএনডিপি বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কিরতিজাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।