পিরোজপুরে পরিচ্ছন্নতার ডাক: ১১২টি পুকুর পরিষ্কারের উদ্যোগে জেলা পরিষদের সপ্তাহ শুরু
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ৫ জুন ২০২৬, সকাল ৯:৩৬ সময়
পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার ভাইজোড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিচ্ছন্ন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি আরও জানান, জেলা পরিষদের অধীন ১১২টি পুকুর রয়েছে। এসব পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।