লৌহজংয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন, বিতরণ হলো টিন ও নগদ সহায়তা
মোঃ আল আমিন হোসেন, বার্তা সম্পাদক||
প্রকাশিত: ৭ জুন ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মধ্যে গৃহ মেরামতের জন্য মোট ১৮ বান ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা নগদ সহায়তা এবং প্রয়োজনীয় শুকনো খাবার দেওয়া হয়।সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ২৫ মে ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার হলদিয়া ইউনিয়ন, কুমারভোগ ইউনিয়নের রানীগাঁও এলাকা এবং শিমুলিয়া ঘাটসংলগ্ন অঞ্চলের বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্যে পর্যায়ক্রমে সরকারি সহায়তা বিতরণ করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।