সলঙ্গার মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, সকাল ৮:৪২ সময়
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের সেতুর নিচ থেকে আব্দুস সালাম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুস সালাম (৪০)বগুড়া সদরের ঝোপগাড়ী ঠিকাদার পাড়ার আবুল হোসেন এর ছেলে।সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।##