রাতে অনুষ্ঠিত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪ সময়
রাতে অনুষ্ঠিত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকচলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আজ রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠক শেষ হওয়ার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানা গেছে।