আত্মসমর্পণের পর জামিন না পেয়ে কারাগারে অভিনেতা জাহের আলভী
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, সকাল ৯:৫ সময়
প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণের পর অভিনেতা জাহের আলভী (আসল নাম নিয়ামত উল্লাহ ভুইয়া)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। পরে তিনি জামিনের আবেদন করেন।শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।