তারেক রহমান–চীনা রাষ্ট্রদূত বৈঠক ঘিরে কূটনৈতিক বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, দুপুর ১২:২৯ সময়
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সৌজন্য সাক্ষাৎ করেন Tarique Rahman-এর সঙ্গে।বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬–২০২৭ অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।সাক্ষাতে উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশ–চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।