স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মেছড়ায় বিএনপির মতবিনিময় সভা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানআসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনাবিধৌত দুর্গম চরাঞ্চল ৭ নম্বর মেছড়া ইউনিয়নে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়।শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেছড়া ইউনিয়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।সভায় আরও বক্তব্য দেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সহ-সভাপতি একাব্বর আলী, সহ-সভাপতি লুৎফর ভুঁইয়া, সহ-সভাপতি সার্জেন্ট রফিক, দপ্তর সম্পাদক হাসান, সাবেক শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম শাহাদাত হোসেন ঠান্ডু এবং কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মণ্ডল গুটু।সভায় মেছড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, দলীয় ঐক্য বজায় রাখা এবং জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার আহ্বান জানান।