এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) সংসদ সদস্যদের মধ্যে অন্তত ৬ জন অতীতে বিভিন্নভাবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন আব্দুল্লাহ হিল বাকী।শনিবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে আব্দুল্লাহ হিল বাকী বলেন, এনসিপির এমপিদের মধ্যে ছয়জন আগে বা পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং শিক্ষক হিসেবে নানা পর্যায়ে শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে তাদের চিন্তাধারা ও রাজনৈতিক অবস্থান ভিন্ন পথে গেছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও লেখেন, এনসিপিকে ঘিরে প্রায়ই অভ্যন্তরীণ বিতর্ক তৈরি হয়—কে সাবেক শিবির, কে নয়—এ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করা হয়। এসব নিয়ে বাড়তি সন্দেহ বা অতিরঞ্জনের প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।বাকীর ভাষায়, যারা জামায়াত বা শিবিরের রাজনীতি থেকে সরে এসে এনসিপিতে যোগ দিয়েছেন, তাদের রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখা উচিত।তিনি দাবি করেন, এনসিপি একটি সেক্যুলার ও মধ্যপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। ভবিষ্যতে দল কোন পথে যাবে তা সময়ই নির্ধারণ করবে, আগে থেকে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।প্রাসঙ্গিকতাএ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।