শিক্ষককে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা রতি মিয়া গ্রেপ্তার
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ২২ জুন ২০২৬, দুপুর ১১:৩৭ সময়
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক শিক্ষককে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা রতি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণকুল গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার রতি মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষক মোক্তার হোসেনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় বাজার কমিটির সভাপতি ও স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচিত রতি মিয়া বিদ্যালয়ের শিক্ষক মোক্তার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রতি মিয়াকে গ্রেপ্তার করে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।