ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সলঙ্গা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগের কমিটির সভাপতি দৈনিক করতোয়া’র সলঙ্গা প্রতিনিধি কোরবান আলী এবং সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল’র সলঙ্গা প্রতিনিধি এম. দুলাল উদ্দিন আহমেদ পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন।এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কলম সৈনিকের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান।নির্বাচিত অন্যান্য পদধারীরা হলেন— সহসভাপতি: রফিকুল ইসলাম মিয়া (দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক: শরিফুল ইসলাম শওকত (দুর্জয় বাংলাদেশ), সেখ রফিকুল ইসলাম (দৈনিক সিরাজগঞ্জ বার্তা), অর্থ ও দপ্তর সম্পাদক: আমিনুল ইসলাম স্বপন (বাংলাদেশ সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মতিন সরকার (খোলা কাগজ, চ্যানেল এস), সাহিত্য ও পাঠাগার সম্পাদক: রেজাউল করিম (আমার সংবাদ), কার্যনির্বাহী সদস্য: সোহেল রানা (মোহনা টিভি)।নির্বাচন শেষে সলঙ্গার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে নতুন কমিটি এলাকার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।