জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের প্রথম প্রহরে স্মরণ কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্রসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ, বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ঘোষিত কর্মসূচির সূচনায় জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করা হয়।আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের বাইরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হবে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।এছাড়া ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শিরোনামে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে জুলাই-আগস্টের আন্দোলনের স্মরণীয় ঘটনাগুলো তুলে ধরা হবে। একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকেরও আয়োজন করা হয়েছে।২২ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সারা দেশে শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি রয়েছে।মাসব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক