দেশের সাহিত্যাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ ও ২০২৬ সালের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ছয়জন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক। শুক্রবার (৩ জুলাই) চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি।একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি জানান, এ বছর বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে ২০২৫ ও ২০২৬—দুই বছরের পুরস্কার একসঙ্গে ঘোষণা করা হয়েছে।২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতা: রহমান হেনরীকথাসাহিত্য: আকিমুন রহমানশিশুসাহিত্য: এনায়েত রসুল২০২৬ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতা: জরিনা আখতারপ্রবন্ধসাহিত্য: প্রণব মজুমদারনাট্যসাহিত্য: মোস্তফা কামাল যাত্রাঅনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সাহিত্যিকদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে।উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করে আসছে। এর আগে কবি মজিদ মাহমুদ, তপন বাগচী, মনি হায়দার, হেনরী স্বপনসহ দেশের বহু খ্যাতিমান সাহিত্যিক এ সম্মাননায় ভূষিত হয়েছেন। সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেশের সাহিত্যাঙ্গনে একটি মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়।