মেসির পেনাল্টি মিস, বিরতির আগেই আর্জেন্টিনাকে চাপে ফেলল মিশর
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, বিকাল ৫:০ সময়
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে শুরুতেই বড় চমক দেখাল মিশর। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আফ্রিকার দলটি। আর এই ব্যবধান ধরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক মোস্তফা শোবেইর, যিনি লিওনেল মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দলকে স্বস্তি এনে দেন।মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে মারওয়ান আতিয়ার নিখুঁত ক্রসে ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে মিশরকে এগিয়ে দেন।গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। ২১তম মিনিটে বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তারা। স্পটকিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে তার বাম পায়ের শট দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।এই আসরে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। বিশ্বকাপে এখন পর্যন্ত নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন মহাতারকা।অন্যদিকে, চলতি টুর্নামেন্টে এটি শোবেইরের দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে গ্রুপ পর্বে ইরানের মেহদি তারেমির নেওয়া পেনাল্টিও প্রতিহত করেছিলেন তিনি।পেনাল্টি মিসের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। একের পর এক সুযোগ তৈরি করলেও শোবেইরের অসাধারণ গোলকিপিং এবং মিশরের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ফলে ১-০ গোলের মূল্যবান ব্যবধান নিয়ে বিরতিতে যায় মিশর, আর সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা।