ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া।সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ড. মো. নূরুল-আহ এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।সভায় ব্যাংকের শরী’আহভিত্তিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।