রায়গঞ্জে বাসে অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক
পারভেজ সরকার, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, সকাল ৮:১৭ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গতকাল সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর পিংকি পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় বাসের যাত্রী রবিউল আলম সিদ্দিকী (পিতা: মো. সিদ্দিক)-কে আটক করা হয়। তাঁর বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। পরে তাঁর কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, জব্দ করা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।