সব জল্পনার অবসান: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, দুপুর ১১:২৯ সময়
সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, স্বাস্থ্যগত কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।এদিকে পদত্যাগের বিষয়টি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু নিজেও নিশ্চিত করেছেন। তিনি টেলিফোনে বলেন, “আমি পদত্যাগ করলাম। ভীষণ অসুস্থ। দোয়া কইরো।”এর মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান হলো।