জাতীয় সংসদ ভবনের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তিতে প্রতিস্থাপনের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এছাড়াও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।বৈঠকে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার বিভিন্ন দিক সভায় তুলে ধরে।উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদীয় কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় সভায় উপস্থিত অতিথিরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।