আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, সকাল ৭:৯ সময়
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের রেশ কাটেনি। বিশ্বকাপ চলাকালীন এবং ফাইনাল শেষে ঘটে যাওয়া একাধিক ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা।ফিফা জানিয়েছে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তদন্তের অন্যতম আলোচিত বিষয় হলো ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয় পাওয়ার পর আর্জেন্টিনার পক্ষ থেকে ‘লাস মালভিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) সংক্রান্ত একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন। ফিফার শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় রাজনৈতিক বার্তা বা প্রতীক ব্যবহার নিষিদ্ধ।এ ছাড়া বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।ফিফার তদন্তে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার নাম অন্তর্ভুক্ত হয়েছে।অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হতে পারে। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আর্থিক জরিমানাসহ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।