ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শনিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, মন্ত্রিসভার কাছে উপস্থাপিত তাঁর প্রতিবেদনে তেহরান ও মাসকাটের মধ্যকার আলোচনা ‘চূড়ান্ত হওয়ার পথে’ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও পরিচালনা নিয়ে উভয় দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সমঝোতা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই নৌপথ দিয়েই পরিবাহিত হয়।