ছাত্রদল ছাত্রলীগের পথে হাঁটলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:৫১ সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণ ও কার্যক্রমে জড়িয়ে পড়ে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।”এর আগে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সারজিস আলম ছাত্রদলের উদ্দেশে ওই মন্তব্য করেন।