জুলাই শহীদদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রশ্নের জবাব দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এনসিপির উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আপনারা জুলাই শহীদদের জন্য কী করেছেন?’এর জবাবে বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘মাত্র দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলনের মধ্যেও কোনো রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো বাস্তবায়ন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় তুলে ধরা হলো।’তিনি ফেসবুকে একটি ইনফোগ্রাফ প্রকাশ করে এসব তথ্য উপস্থাপন করেন।একই পোস্টে সারজিস আলম আরও বলেন, ‘জনাব ইশরাক হোসেন প্রায় ছয় মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উদ্যোগগুলোর বাইরে গত ছয় মাসে আপনি এবং আপনার মন্ত্রণালয় জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের জন্য নতুন কী কী উদ্যোগ গ্রহণ করেছেন?’সারজিস আলমের প্রকাশিত ইনফোগ্রাফে অন্তর্বর্তী সরকারের ১৮ মাস ৯ দিনের সময়ে জুলাই সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কয়েকটি উদ্যোগ তুলে ধরা হয়। সেগুলো হলো—শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা।গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর।জুলাই সনদ প্রণয়ন।প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ।শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন, এককালীন আর্থিক সহায়তা এবং মাসিক সম্মানী প্রদান।২০ হাজারের বেশি আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা।নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ৩৬ জন মন্ত্রী ও ৪৩ জন সংসদ সদস্যকে গ্রেপ্তার।রাষ্ট্রপতি, সোবহান এবং এস আলমসহ ব্যাংক লুটের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।ফেসবুক পোস্টের মাধ্যমে সারজিস আলম দাবি করেন, এসব উদ্যোগই জুলাই শহীদ ও আহতদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কার্যক্রমের প্রতিফলন।