সলঙ্গার নলকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ২: আহত ১০
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, সকাল ৪:৫২ সময়
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ২জন নিহত ও আহত ১০ জন আহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার দিবাগত রাত ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রাম গামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালক সহ ২ জন নিহত ও আরো অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।