ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে আজ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, সকাল ৪:৩৭ সময়
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য যাচাই-বাছাই শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ করা হবে।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশের কোনো স্থানে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য অবহিত করতে বলা হয়েছে।চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা ও সিদ্ধান্তের পরই পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।