বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, দুপুর ১:২৮ সময়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিনটি দাপটের সঙ্গে কাটিয়েছে বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার টাইগার পেসারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতের খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামে। হাসানের সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও কার্যকর বোলিং করে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখেন।নাহিদ রানা ও শরীফুল ইসলামের মতো পেসারদের অনুপস্থিতিতেও বাংলাদেশের বোলিং আক্রমণের এমন পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে হার্শা ভোগলের।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে ভোগলে বলেন, ভারতে হাসান মাহমুদকে দেখার সময়ই তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে পেস বোলিংয়ে এতটা গভীরতা দেখাতে পারছে, সেটিরও প্রশংসা করেন তিনি।ডারউইনে বাংলাদেশের পেসারদের এই সাফল্য পরিসংখ্যানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। টেস্ট ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার কোনো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০টি উইকেটই বাংলাদেশের পেসাররা শিকার করলেন।হাসান মাহমুদের নেতৃত্বে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২০০ রানের আগেই গুটিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের পেস আক্রমণের সক্ষমতা নতুন করে আলোচনায় এসেছে।