সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর জি.আর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব কানাই লাল সাহার অবসরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ই ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম তুষার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান। এ সময় বক্তারা বলেন, কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষকতার জীবনে কানাই লাল সাহা প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নিষ্ঠা, নীতি, পঠনপাঠনে দক্ষতা এবং মানবিক ব্যবহারের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সমাজে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। অবসরোত্তর জীবনেও শিক্ষায় তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনার অংশ হিসেবে কানাই লাল সাহাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।