গ্যাস সরবরাহ কমেছে, বেড়েছে বিদ্যুতের লোডশেডিং
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৭:৩০ সময়
এলএনজি পরিবাহী কার্গোর অভাবে বঙ্গোপসাগরে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে গেছে। এতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও কমেছে। সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং।রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া গেছে। গ্রামাঞ্চলেও পরিস্থিতি আরো খারাপ হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি বেড়েছে।এলএনজি কার্গোর অভাবে বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এক্সিলারেটের টার্মিনালের মজুত পুরোপুরি শেষ হয়ে গেছে বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে।