মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হওয়ায় পুতিনের অভিনন্দন
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, সকাল ৮:৫২ সময়
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন।রুশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অভিনন্দন জানানোর ধারাবাহিকতায় রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকেও এ শুভেচ্ছাবার্তা এলো।