হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৬০
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৭ সময়
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামে ৮৬১ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক পাঁচজনের মৃত্যু হয়েছে।একই সময়ে দেশে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১১০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত থাকায় পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।