জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ভুয়া সময়সূচি, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৮ সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের একটি স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সময়সূচিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯ (ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক)-এর স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরনের প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে বলা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হবে।এ কারণে শিক্ষার্থীদের ভুয়া বা অননুমোদিত সময়সূচি অনুসরণ না করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।