কমেছে সোনা-রুপার দাম, আজ যে দামে গহনা কিনবেন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৭:৩৪ সময়
দেশের বাজারে সোনা ও রুপার গহনার দাম কমেছে। নতুন নির্ধারিত দামে আজ রোববার (৩০ আগস্ট) থেকে সোনা ও রুপার গহনা কেনা যাবে। এর আগে শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমেছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।অন্যদিকে, রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।বাজুসের পক্ষ থেকে নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এসব দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।