২৯ দিনে ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, দুপুর ২:৯ সময়
চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ অর্থের হিসাব করা হয়েছে।রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত তিন দিনে—বৃহস্পতিবার থেকে শনিবার—দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা।গত বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক হিসাবে দেশে এ পর্যন্ত ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪৬৬ কোটি ডলার।অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের এখন পর্যন্ত প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।