সিরাজগঞ্জে শিশু হত্যায় দুইজনের যাবজ্জীবন
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১১:১৩ সময়
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম হোসেন (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া মামলার অপর আসামি লাইলী খাতুনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আদালতের এ রায়ের মাধ্যমে ছাইম হোসেন হত্যা মামলার বিচারিক কার্যক্রমে আসামিদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হলো।