জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে চারজন বাদ পড়েছেন। নতুন করে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন একজন, আর দলে ফিরেছেন তিন ফুটবলার।প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। এশিয়ান গেমসেই আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হতে পারে।দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন।অন্যদিকে, সাফের সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমেহ্লা মারমা ও সৌরভী আকন্দ।এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আজ রাতেই চীনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ১০ সেপ্টেম্বর।বাংলাদেশ নারী ফুটবল দলগোলকিপার: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, মুনকি আক্তার।ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সুলতানা।