ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২২ সময়
রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসের দুটি চাকা লাইনচ্যুত হয়।রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর ট্রেনটির ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে ওই বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।ঘটনাটি মেইন লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।জিয়াউল ইসলাম বলেন, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর বগিটি উদ্ধার করা হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।তিনি আরও জানান, উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক হতে দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত সময় লাগতে পারে।একই দিনে দ্বিতীয়বার বন্ধ রেল যোগাযোগএর আগে মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।সকালের সেই বিঘ্ন কাটিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর আবার হরিয়ান স্টেশনের কাছে বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।