আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২ সময়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে অনুসন্ধান টিমের নেতৃত্ব দেওয়া হয়েছে।অভিযোগ সংশ্লিষ্ট অপর তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।দুদক সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাই করতেই এ অনুসন্ধান শুরু করা হয়েছে।