হবিগঞ্জের বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহুবল-নবীগঞ্জ (হবিগঞ্জ-১) আসনের এমপি ড. রেজা কিবরিয়া।সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রকিব ও এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, আতিক ফারুক চৌধুরী, যুবদল নেতা আব্দুল হাই শিবলু এবং উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।