২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া হয়েছে দলটি।দলের ব্যাটিং বিভাগে লিটন কুমার দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী।অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।পেস আক্রমণে থাকছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।বাংলাদেশ দললিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।