২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৮ সময়
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সূত্র জানায়, তিনজনের বিরুদ্ধে ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা অর্থ এবং এসব অর্থের লেনদেনে অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেনও অবরুদ্ধ করা হয়।দুদকের অনুসন্ধানে ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর তহবিলের অর্থ নেওয়া এবং তা আত্মসাতের অভিযোগের বিষয়টি উঠে আসে। এ অভিযোগের ভিত্তিতেই শেখ হাসিনা, শেখ রেহানা ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।