সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১১ সময়
ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সালমান শাহর ভক্ত-অনুরাগী ও সাধারণ সিনেমাপ্রেমীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।বিএফডিসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে বিশেষ এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা প্রদর্শিত হবে।প্রদর্শনীর প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর থাকছে সালমান শাহর অভিষেক চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর শেষ দিন ৮ সেপ্টেম্বর দর্শকরা উপভোগ করবেন ‘তোমাকে চাই’।উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মারা যান নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই নায়ক। তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতিবছরই ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেন।