ফেনীতে ক্রাশিং মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭ সময়
ফেনীতে ক্রাশিংমিলের চলন্ত মেশিনে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক ব্যবসায়ী ও মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফেনী শহরের মুক্ত বাজার এলাকার খান সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি খান সুপার মার্কেটে অবস্থিত ‘হজরত শাহজালাল ক্রাশিংমিল’-এর মালিক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মিলের ভেতরে মেশিন চালু থাকা অবস্থায় কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি মেশিনের ঘূর্ণায়মান অংশে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনের সঙ্গে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।