নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮ সময়
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী।মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন মুফতি আলী হাসান ওসামা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাহমুদুর রহমান দিলাওয়ার।এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লায়েক আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।নবীগঞ্জ পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এহসানুল হাদী রুম্মান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক সাদিকের সঞ্চালনায় মাহফিলে স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের তাওহিদী জনতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।