হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত ৯৯৭
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৯ সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মোট মৃত ৯৯৭ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯৭ জনের।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।একই সময়ে সারাদেশে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শনাক্ত সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫৬ জনে।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছর সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন।