কুমিল্লা সিটির ভোটার হলেন এনসিপির মেয়রপ্রার্থী তারিকুল
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হয়েছেন। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন।সম্প্রতি ভোটার এলাকা স্থানান্তরের মাধ্যমে তাকে কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এনসিপি ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে। ভোটার এলাকা পরিবর্তনের পর এবার তিনি কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।অ্যাডভোকেট তারিকুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।